জনসাধারণের অংশগ্রহণ ছাড়া পুরীর রথযাত্রা করার পরিকল্পনা কেন্দ্রের!
নজরবন্দি ব্যুরো: পুরীর রথযাত্রা নিয়ে এদিন শুনানি চলছে শীর্ষ আদালতে। কেন্দ্রের তরফে এই বিষয়ে বলা হয়, করোনা পরিস্থিতিতে জনসাধারণের অংশগ্রহণ ছাড়াই রথযাত্রা অনুষ্ঠিত হতে পারে। সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ আজ চারটি আবেদনের শুনানি হবার কথা আছে। কয়েকদিন আগে পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ওড়িশা বিকাশ পরিষদ নামে এক সংগঠন। তাদের জমা করা পিটিসানে বলা হয়েছিল রথযাত্রায় ১০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করে। রথযাত্রা উৎসব চলে প্রায় দু-সপ্তাহের কাছে।
এবছর রথযাত্রায় অনুমতি দিলে লাখ লাখ মানুষকে সংক্রমিত হওয়ার জন্য আমন্ত্রণ করা হবে। এর পরে ১৮ জুন সুপ্রিম কোর্ট রথযাত্রায় স্থগিতাদেশ জারি করে। জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেয় আদালত। বিচারপতিরা বলেন, এবছর রথযাত্রায় অনুমতি দিলে জগন্নাথ দেবও ক্ষমা করবেন না। করোনা সংক্রমণের মাঝে এমন জন সমাবেশ হতে পারে না। প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে, রথযাত্রা উৎসবের জন্য ৭ মে ওড়িশা সরকারকে রথ তৈরির অনুমোদন দিয়েছিল মোদী সরকার। পুরীর রাজবাড়ির পাশে ঐতিহ্য মেনে রথখোলায় তিনটি রথ তৈরির কাজ শুরু হয় তার পরেই।

No comments