Header Ads

স্থিতিশীল সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য; আক্রান্ত মুকুলও

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। শেষ পাওয়া খবর অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪১৪ জন। নতুন ৪১৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪৫ জন।
গতকালের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে আরও ১৫ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫। অন্যদিকে গত ২৪ ঘণ্টার সুস্থ হয়ে উঠেছেন ৪৩২ জন। এদিনের ৪৩২ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ২৯৭ জন।


কিছুদিন আগেই করোনাতে আক্রান্ত হয়ে হসপিটালে ভরতি হন সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য। বুকের সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের প্রয়োজন বেড়েছে। তাই 'বিপ্যাপ' পদ্ধতিতে অক্সিজেন দিতে হচ্ছে শিলিগুড়ির বিধায়ক ও পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যকে। নার্সিংহোম সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। অশোক বাবু কোভিডে আক্রান্ত এই কথা জেনেই অশোকের চিকিৎসায় সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কলকাতার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গড়ে তাঁর চিকিৎসা চলছে।

এ দিন করোনা সংক্রমণ ধরা পড়েছে শিলিগুড়ির পুরসভার বিদায়ী কাউন্সিলর মুকুল সেনগুপ্তেরও। তিনিও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে প্রধাননগরের একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করানো হয়েছিল। রবিবার তাঁর নমুনা রিপোর্টে করোনা সংক্রমণ ধরা পরে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.