Header Ads

ভারত-চিন উত্তেজনার মধ্যে কেন্দ্রের সমালোচনায় সাংসদ মানস ভুঁইয়া!

নজরবন্দি ব্যুরো: ভারত-চিন উত্তেজনার মাঝে শুধু আমেরিকা নির্ভরতা ভারতের পক্ষে ভাল হচ্ছে না বলে জানালেন মানস ভুঁইয়া। তিনি আরও বলেন কেন্দ্র সরকারের ভুল নীতির জন্য আন্তর্জাতিক রাজনীতিতে পিছিয়ে আমাদের দেশ। রবিবার সবংয়ে দলীয় নেতা–কর্মীদের নিয়ে এক বৈঠকে এভাবেই কেন্দ্রের সমালোচনা করলেন এই সাংসদ। তিনি বলেন, '‌গালোয়ান উপত্যকায় ঠিক কী হয়েছে, চীনের সঙ্গে লাদাখ নিয়ে ঠিক কী প্রেক্ষাপটে ঝামেলায় জড়িয়েছে কোনও কিছু চেপে না রেখে সব খোলামেলা বলা উচিত।'

মানস বাবুর প্রশ্ন, মানুষের মনে সন্দেহ কেনও থাকবে? সরকারের কথা অবিশ্বাস করবেন কেন দেশের মানুষ ? তাঁর কথায়, চীনের আগ্রাসনকে যেভাবে সেনারা জীবন দিয়ে মোকাবিলা করেছেন তাঁদের শ্রদ্ধা ও সম্মান আমাদের জানাতেই হবে। দেশের নিরাপত্তার প্রশ্নে আরও সজাগ থাকতে হবে। যারা সমীহ করে চলত সেসব ছোট দেশ ভারতকে নিয়ে ছেলেখেলা করছে। এসব হচ্ছে কেন্দ্রের ভুল নীতি ও আমেরিকা নির্ভরতার জন্য। এর থেকে বেরিয়ে আসতে না পারলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।' এই বৈঠকে মানস বাবু ছাড়াও ছিলেন বিধায়ক গীতারানি ভুঁইয়া, তৃণমূল ব্লক সভাপতি অমল পাণ্ডা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.