Header Ads

অনেকটাই কমতে চলেছে পিপিএফ-এর সুদের হার; বড়সড় ধাক্কার মুখে সাধারণ মানুষ

নজরবন্দি ব্যুরো: গোটা দেশ জুড়ে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। লকডাউনের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এই লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসতে চলেছে তা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞরা। এবার  বড়সড় ধাক্কার মুখে সাধারণ মানুষ। এবার আরও কমানো হতে পারে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-এর সুদের হার। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিপিএফ-এর সুদের হার কমিয়ে ৭ শতাংশের নীচে নামতে চলেছে, যা গত ৪৬ বছরে সর্বনিম্ন। অতীতে ১৯৭৪ সালে শেষ বার পিপিএফ-এর সুদের হার ৭ শতাংশের নীচে নেমেছিল।
 পিপিএফ অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়ার সময়সীমা আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
এই মাসের মধ্যে সারা বছরের জন্য অন্তত ৫০০ টাকা এই অ্যাকাউন্টে জমা দিতে হবে। আর তা না হলে জরিমানা হতে পারে। গত এপ্রিল মাসেই পিপিএফ, এনএসসি এবং সুকন্যা সমৃদ্ধি স্কিমে সুদের হার কমানো হয়েছিল। পিপিএফ ৭.৯ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করা হয়েছিল। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার কমিয়ে ৮.৬ শতাংশ থেকে কমিয়ে ৭.৪ শতাংশ করা হয়। এনএসসি-র সুদের হার কমিয়ে ৭.৯ থেকে ৬.৮ শতাংশ করা হয়েছিল। সুকন্যা সমৃদ্ধি স্কিমে ৮.৪ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৬.৯ শতাংশ। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় অর্থনীতি কোন পথে এগিয়ে চলেছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.