এবার থেকে জরিমানা করতে পারবে না উর্দিহীন পুলিশ; কড়া নির্দেশ আদালতের
নজরবন্দি ব্যুরো: এবার থেকে উর্দি না-পরে থাকলে কোনও পুলিশ অফিসার ট্র্যাফিক আইনভঙ্গকারী কোনও চালকের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না। একি সাথে করা যাবে না কোনও রকম আর্থিক জরিমানাও। একটি মামলায় এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। বিধাননগরের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে সম্প্রতি উর্দি না-পরা অবস্থায় এক চালকের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করার অভিযোগ ওঠে। পেশায় আইনজীবী, সূর্যনীল দাশ নাম ওই ব্যক্তি বিশ্বজিৎ দাস নামে বিধাননগর পূর্ব থানার ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিচারপতি ভট্টাচার্য সেই মামলার শুনানিতেই ওই কথা বলেন। বিচারপতি সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সতর্কও করেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে সূর্যনীল বাবু জানান, ঘটনাটি ঘটে ফেব্রুয়ারি মাসে। বিধাননগরের বিকে-বিএল পার্কের কাছে গাড়ি থামিয়ে তিনি কথা বলছিলেন। ওই সময়ে থানার একটি টহলদারি গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। সেটি থেকে সাদা পোশাকে থাকা এক ব্যক্তি নেমে এসে নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে সূর্যনীলকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাঁর ড্রাইভিং লাইসেন্সও দেখতে চান ওই ব্যক্তি। এর পরে ড্রাইভিং লাইসেন্স কেড়েও নেওয়া হয়। আর এই নিয়ে আদালতে দায়ের হয় মামলা। দু-পক্ষের বক্তব্য শুনে বিচারপতি জানিয়ে দেন, ওই পুলিশ অফিসার বেআইনি কাজ করেছেন।

No comments