Header Ads

আচ্ছে দিনের নতুন রেকর্ড; টানা ২০দিনের মূল্য বৃদ্ধিতে পেট্রোল এখন ৮২ টাকা লিটার।

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন থেকে ধিরে ধিরে বেরিয়ে আসছে ভারত; চলছে আনলক ওয়ানের পর্ব। কিন্তু আনলক ওয়ান পর্বের শুরু থেকেই আজ নিয়ে টানা ২০ দিন বাড়ল ডিজেল-পেট্রোলের দাম, যা দেশে রেকর্ড। দিল্লিতে আজও পেট্রোল কে ছাপিয়ে গেছে ডিজেলের দাম। দিল্লিতে এদিন ডিজেলের দাম লিটার প্রতি ৮০.১৯ টাকা।পাশাপাশি, পেট্রোলের দাম ৮০.১৩ টাকা।  অন্যদিকে কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮১ টাকা ৮২ পয়সা। অর্থাৎ প্রায় ৮২ টাকা ছুঁই ছুঁই। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ৩৪ পয়সা!  লকডাউনের আগে অর্থাৎ ৮২ দিন আগে শেষবার দাম বেড়েছিল পেট্রোলের। কিন্তু আনলক পর্ব শুরু হওয়ার পর প্রথম রবিবার প্রথম দাম বাড়ে এই তরল সোনার। তারপর টানা ১৮ দিন!
লকডাউনের জেরে জিএসটি আদায় কমার কারনে নিম্নমুখী সরকারের আয়। তাই রাজকোষের ঘাটতি মেটাতে কদিন আগে কেন্দ্র পেট্রোল ডিজেলের ওপর বিরাট পরিমান শুল্ক বৃদ্ধি করে। পেট্রলে লিটারপ্রতি ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকা করে শুল্ক বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে পেট্রল ও ডিজেল থেকে কেন্দ্রের ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে কেন্দ্রের সরকার৷ যদিও দাম বৃদ্ধির সময় কেন্দ্র জানিয়েছিল, এই পদক্ষেপে খোলা বাজারে জ্বালানির দামে কোনও প্রভাব পড়বে না। কিন্তু কেন্দ্রের কথার সাথে বাস্তবের মিল পাওয়া যাচ্ছে না। বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। অন্যদিকে এক ধাক্কায় ১০ ও ১৩ টাকা দাম বৃদ্ধি করলে জনগনের চোখে লাগবে তাই একটু একটু করে দাম বাড়াচ্ছে তেল কোম্পানি গুলি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.