আমেরিকার জনপ্রিয় পত্রিকার শীর্ষ মানবদরদিদের তালিকায় স্থান নীতা আম্বানির
ভারতীয় হিসেবে নীতা আম্বানি একমাত্র যিনি এই তালিকায় স্থান করে নিয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন টিম কুক, লরেন্স পাওয়েল জোবসের মতো অনেকেই। TOWN & COUNTRY MAGAZINE টি ১৮৪৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে। এটি প্রতি বছর একটি বার্ষিক সংখ্যা প্রকাশ করে। যেখানে নিজ ক্ষেত্রে কর্মরত শ্রেষ্ঠ মানবদরদিদের একটি তালিকা প্রকাশিত করা হয়। এই বছরে সেখানে জায়গায় করে নিয়েছেন নীতা আম্বানি। জনপ্রিয় এই পত্রিকায় বলা হয়েছে Reliance Foundation নামে Reliance Industries–এর এই সংগঠনটি লাখ লাখ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে, পৌঁছে দিয়েছে মাস্ক। ৭২ মিলিয়ন ডলার দিয়েছেন আপৎকালিন তহবিলে। নীতা আম্বানি এই বিষয়ে বলেছেন, যে কোনও সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাহায্যের প্রয়োজন হয়। Reliance Foundation ও Reliance Industries–এ কীভাবে সংকটকালে মানুষের পাশে দাঁড়াতে হয়, তার পরিকাঠামো তৈরি করতে দীর্ঘদিন সময় লেগেছে।তিনি বলেন, আমরা সন্মানিত যে আমাদের এই উদ্যোগ আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। মানবসেবার কাজ সরকারকে সাহায্য করা এবং প্রয়োজনে এগিয়ে আসা।
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

No comments