Header Ads

আমফানে ত্রাণ দুর্নীতি, শোকজ নোটিস ৫ বিডিও কে, অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেবে সরকার

নজরবন্দি ব্যুরোঃ ঘূর্ণিঝড় আমফান পরবর্তী সময়ে রাজ্যে ত্রাণ বিলি নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। অধিকাংশ ক্ষেত্রেই শাসকদলের নেতা-কর্মীদের নাম ত্রাণ দুর্নীতিতে উঠে আসে। কিন্তু এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও কারচুপির অভিযোগ সামনে এসেছে। এবার রাজ্যের চার জেলার পাঁচ ব্লক ডেভলপমেন্ট অফিসারের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করল সরকার। প্রত্যেকের বিরুদ্ধে আমফানে ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য বণ্টনে কারচুপির অভিযোগ উঠেছে।প্রমাণ মিলতেই ওই পাঁচ বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সরকার। তাদের সবাইকে শোকজ নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তাদের উত্তর সরকারের মনে না ধরলেই তাদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

ঠিক কি অভিযোগ রয়েছে সরকারের কাছে? অভিযোগ উঠছে যে বিডিও অথবা পঞ্চায়েত ঘনিষ্ঠরা এই সব টাকা পেয়েছেন, যদিও তাঁদের বাড়ি অথবা খেতের কোনও ক্ষতিই হয়নি।কীভাবে হয়েছে এই কারচুপি? জানা গিয়েছে, ক্ষতিগ্রস্তদের নামের বানান এবং ব্যাংকের IFSC কোড ইচ্ছাকৃত ভাবে ভুল লিখে সরকারি সাহায্য থেকে বঞ্চিত করা হয়েছে। মূলত, এই তালিকা তৈরির দায়িত্বে ছিলেন স্থানীয় বিডিও পঞ্চায়েত প্রতিনিধিরা। তাই ভুলের দায়িত্ব তাঁদেরই। এই বিষয়ে তদন্ত করে দেখছে নবান্ন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.