কোভিড-১৯ এ আক্রান্ত সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা!
নজরবন্দি ব্যুরো : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গতকাল তিনি জানান, আমার শারীরিক অবস্থা ভালো আছে। রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাড়িতেই আছি। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। তিনি আরও জানান, আগামী মঙ্গলবার দ্বিতীয়বার তাঁর নমুনা সংগ্রহ করা হবে পরীক্ষার জন্য। তিনি আশা করছেন এবারের রিপোর্ট ‘নেগেটিভ’ আসবে। ৬৩ বছর বয়সী বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অনেক পুরস্কার পেয়ে সন্মানিত হয়েছেন।
২০১৬ সালে সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। ২০১৭ সালে ভারত সরকারের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে তাকে সম্মানিত করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ কর্তৃক প্রদত্ত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৭’ নিজের নামে করেনেন এই প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

No comments