Header Ads

খরচ উঠছে না; বন্ধের মুখে মিনিবাস পরিষেবা

নজরবন্দি ব্যুরো: গোটা দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই ভাইরাসের সংক্রমণ আটকাতে চলছে পঞ্চম দফার লকডাউন। যদিও অর্থনীতির চাকা সচল রাখতে অনেক ক্ষেত্রে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই করণে ফের পথে নেমেছে বেসরকারি বাসগুলি। তবে মিনিবাসের সংখ্যাটা অনেকটাই কম। এমনিতেই মিনিবাসে আসন সংখ্যা কম, তার উপর জ্বালানির দামের জেরে যে কয়েকটি রুটে মিনিবাস নেমেছিল তাও এখন বন্ধের মুখে বলে জানিয়েছে বাস মালিক সংগঠন।

প্রতিদিন বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। এদিকে লকডাউন শিথিল হওয়ার পর বাস চললেও যাত্রী খুব একটা হচ্ছে না বললেই চলে। বাস ভাড়া
বাড়ানোর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয় নি সরকার। যে কারণে কমে আসতে চলেছে মিনিবাস পরিষেবা। মিনিবাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন , "বাসের তুলনায় মিনিবাস ছোটো হলেও খরচ প্রায় এক। তবে মিনি বাসের আসন সংখ্যা অনেকটাই কম। তাই বর্তমানে যত আসন, তত যাত্রী নিয়ে পুরোনো ভাড়ায় বাস চালাতে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা অসম্ভব হয়ে পড়ছে। আর সেই কারণে রাস্তায় বাস চালান প্রায় অসম্ভব হয়ে উঠেছে।"  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.