অবসরের ১১ বছর পর স্টিভ বাকনর স্বীকার করলেন তিনি ২বার ভুল আউট দিয়েছিলেন সচিনকে
নজরবন্দি ব্যুরোঃ আম্পায়াররাও মানুষ। যন্ত্র নন। তাই মাঠে অনেক সময় তাঁদের ভুল করা স্বাভাবিক। এখন আধুনিক ক্রিকেটে আম্পায়ারদের ভুলের সম্ভাবনা অনেকটাই কমেছে। কিন্তু আগে যন্ত্র নির্ভর ছিল না সিদ্ধান্ত নেওয়া। সবটাই চোখে দেখে সিদ্ধান্ত নিতে হত। আর এর ব্যাপারে নিজের সময় সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক বিতর্কিত আউট দিয়েছিলেন স্টিভ বাকনর। অবশেষে অবসর নেবার ১১ বছর পর তিনি স্বীকার করলেন তিনি বেশ কয়েকবার সচিনকে ভুল আউট দিয়েছেন। বার্বাডোজে এক রেডিও চ্যাট শো 'ম্যাসন এন্ড গেস্টস' এ স্টিভ বাকনর জানালেন, 'শচীনকে দু-বার আউট দেওয়া হয়েছিল। দু-বারই ভুল হয়। কোনো আম্পায়ারই মাঠে ভুল করতে চাননা। কারণ, সারা জীবন সেই ভুল তাঁকে তাড়া করে বেড়াবে। ভবিষ্যত্ জীবন তছনছ হয়ে যেতে পারে।' তিনি আরও বলেন কিছু কিছু সময় মাঠের সিদ্ধান্তে ভুল হয়ে যায়।
অস্ট্রেলিয়ায় একবার শচীনকে এলবিডব্লিউ আউট দিয়েছিলাম। ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। বল উইকেটের উপর দিয়ে যাচ্ছিল। আমি পরে রিভিউ দেখে বুঝতে পেরেছিলাম। সেদিন সচিন আউট ছিল না। পরে অনুতাপ হয়েছে। দ্বিতীয়বার সচিনকে ভুল আউট দিয়েছিলাম ভারতের মাটিতে। ওকে সেবার কট বিহাইন্ড আউট দিয়েছিলাম। সচিনের ব্যাচের সঙ্গে বলের স্পর্শ হয়নি। ওই ম্যাচটা ছিল ইডেন গার্ডেন্সে। বিরাট বড় মাঠ। ওখানে খেলা হলে অনেক সময় আমরা কিছু শুনতে পেতাম না। সেদিনও তাই হয়েছিল। ওত মানুষের চিত্কারে সচিনের ব্যাটে বল লাগার শব্দ ভুল করেছিলাম। ওই ভুলের জন্য আমি নিজেও খুশি ছিলাম না।

No comments