ঢিল মারলে পাটকেল খেতেই হবে, চিনকে উপযুক্ত জবাব দেওয়ার বার্তা রাজনাথের।
নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরো:সোমবার মস্কো সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার আগে রবিবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি। সূত্রের খবর, বৈঠকে চীনকে সমুচিত জবাব দেওয়ারই বার্তা দিলেন রাজনাথ। আকাশ, স্থল এবং জলে চলবে কড়া নজরদারি।এপ্রিল থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে কেন্দ্র করে চাপানউতোর চলছে ভারত–চীনের মধ্যে। সোমবার একপ্রস্থ মুখোমুখি সংঘর্ষও হয় দুই দেশের। তাতে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। চীন স্বীকার করেনি হতাহাতের কথা। এই পরিস্থিতিতে সোমবার রাশিয়া সফরে যাচ্ছেন রাজনাথ সিংহ। মস্কোতে রাশিয়ার বিজয় দিবস উৎসবে যোগ দেওয়ার কথা তাঁর। তার আগে রবিবার প্রতিরক্ষার বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নরভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার সঙ্গে বৈঠকে বসলেন।
আলোচনার মূল বিষয় ছিল গালওয়ান উপত্যকার বর্তমান পরিস্থিতি। সূত্রের খবর, রাজনাথ বার্তা দিয়েছেন, ভারত নিজে থেকে সীমান্তে আগ্রাসন দেখাবে না। তবে চীন যদি উত্তেজনা তৈরি করে, তাহলে সমুচিত জবাব দেবে। তিন বাহিনীর প্রস্তুতিও পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি চীনের গতিবিধির ওপর নজর রাখতে বলেন। ভারতের সঙ্গে চিনের সীমান্ত রয়েছে প্রায় ৩৫০০ কিলোমিটার। প্রধানমন্ত্রী অবশ্য আগেই সেনাকে পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ করা ছাড় দিয়ে রেখেছেন।

No comments