Header Ads

সুশান্ত আত্মহত্যায় নয়া মোড়, বান্ধবী রিয়ার বিরুদ্ধে দায়ের হল মামলা

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী করণ জোহর, একতা কাপুর, সলমন খান, সঞ্জয়লীলা বনশালি সহ ৮ সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর এবার মামলা দায়ের হল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর নামে। কুন্দন কুমার নামে এক ব্যক্তি সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ এনে রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের করেন। আদালতের প্রধান বিচারপতি মুকেশ কুমারের কাছে ইতিমধ্যে পিটিশন দাখিল করেছেন ওই ব্যক্তি। আগামী ২৪ তারিখ অর্থাত্‍ বুধবার সেই মামলার শুনানি রয়েছে।

 কুন্দন সুশান্তের একজন অনুরাগী। অভিনেতার আত্মহত্যার খবর মেনে নিতে পারেননি তিনি। তাঁর মতে, একটা প্রাণোচ্ছ্বল ছেলে হঠাত্‍ এমন সিদ্ধান্ত নিতে পারে না! প্রসঙ্গত লকডাউনের সময় তাঁরা লিভ-ইন করছিলেন। কিন্তু অভিনেতার আত্মহত্যার দিন কয়েক আগেই রিয়া চার্টার রোডের সেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান। আর সেই সব তথ্যের ভিত্তিতেই সম্পর্ক, সুশান্তের অবসাদ, ওষুধ, বিয়ে প্রায় সবকিছু নিয়েই বৃহস্পতিবার কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয় রিয়া চক্রবর্তীকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.