Header Ads

চিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আসরে নামল জাপান, আমেরিকা!

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহের মধ্যে লাদাখ সীমান্তে ভারতের সাথে চিনের সংঘর্ষ কে কেন্দ্র করে কালো মেঘ ঘনীভূত হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। গুলিবারুদ বিহীন যুদ্ধে ইতিমধ্যেই ভারতের ২০ এবং চিনের ১৫ জন জওয়ান শহিদ হয়েছেন। ভারত এবং চিন উভয়েই সীমান্ত এলাকাবর্তী এলাকায় সেনা, অস্ত্র এবং একাধিক যুদ্ধের সরঞ্জাম মজুত করেছে পাশাপাশি সীমান্তের গা ঘেঁষে অত্যাধুনিক ফাইটার জেট মিরাজ এবং সুখোই কে ওড়াচ্ছে ভারত। যুদ্ধ কেউ না চাইলেও পরিস্থিতি যে ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে তা বলাই বাহুল্য।
আর এবার চিনের সাথে ভারতের অশান্তির ফায়দা নিতে আসরে নামল চিনের দুই যুযুধান প্রতিপক্ষ জাপান এবং আমেরিকা। পূর্ব চিন সাগরের সামনেই প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে জাপান।এই মিশাইলের সরাসরি নিশানায় রয়েছে চিন। জাপান জানিয়েছে, চারটি সেনাঘাঁটিতে পিএসি থ্রি এমএসই মিসাইল বসানো হচ্ছে যা ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে নিখুঁত আঘাত হানতে সক্ষম।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাপানের কাছে মিসাইল সাবমেরিন পাঠিয়েছে চিন।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী যুদ্ধ জাহাজ প্রশান্ত মহাসাগর থেকে দক্ষিণ চিন সাগরের দিকে টহলদারি শুরু করেছে। যেগুলি হল ইউএসএস রোনাল্ড রেগন, ইউএসএস থিওডর রুজভেল্ট, ইউএসএস নিমিৎজ। তার মধ্যে একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ রয়েছে ফিলিপিন্স সাগরের কাছেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.