Header Ads

২৪ ঘন্টায় আক্রান্ত ৪১৪ জন; করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৫ #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস থেমে নেই গত কাল কিছুটা সংক্রমণ কমলেও এদিন ব্যাপক গতিতে রাজ্যে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি ঘটেছে, বেড়েছে মৃত্যু সংখ্যা। তবে আশার কথা যেমন গতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪১৪ জন। নতুন ৪১৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪৫ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৫ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৪৩২ জন। এদিনের ৪৩২ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ২৯৭ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩ জন। গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এদিন কমেছে ৩৩ জন। আজকের ৪৩২ জন সুস্থ হওয়ার ঘটনায় ৫৯ শতাংশের বেশি করোনা রোগীকে সুস্থ করে তোলার নজির গড়ল রাজ্য। রাজ্যে এখন সুস্থতার হার ৫৯.৪৯ শতাংশ। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৫৪৯ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৪৯১। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৪ হাজার ৪৬১ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যথারীতি শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেখুন রাজ্যের সার্বিক চিত্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.