রাজ্যে এখন চলবে না লোকাল ট্রেন-মেট্রো; ফের পেছতে পারে উচ্চ মাধ্যমিক। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতিতে নতুন করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে আগামী ৩১শে জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকছে রাজ্যে। এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৪৫ জন। নতুন ৪৪৫ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১১ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯১।
অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৪৮৪ জন।
এদিনের ৪৮৪ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭০২ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৮০ জন। এই অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের সমস্ত শিক্ষাঙ্গন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১শে জুলাই পর্যন্ত রাজ্যে থমকে থাকবে রেল পরিষেবাও, চলবে না মেট্রো বা লোকাল ট্রেন। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি আছে। এই মামলার রায়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, করোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের ৩টি পরীক্ষা আগামী ২, ৬ ও ৮ জুলাই হওয়ার কথা।

No comments