করোনার ওষুধ বানানোর দাবি ভারতীয় কোম্পানির; দাম মাত্র ১০৩ টাকা
নজরবন্দি ব্যুরো: করোনা পরীক্ষা বাড়ছে, সেইসঙ্গেই বাড়ছে পজিটিভ কেসের সংখ্যা। এবার একদিনে ১৪,৫১৬ জনের করোনা ধরা পড়েছে। এখনও অবধি দৈনিক আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৫,০৪৮। শনিবার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনও অবধি করোনায় ১২,৯৪৮ জনের মৃত্যু হয়েছে দেশে।
পরিসংখ্যান বলছে, ১ থেকে এক লক্ষে সংক্রমিতের সংখ্যা পৌঁছাতে সময় লেগেছিল ১১০ দিন। ১ লক্ষ থেকে ২ লক্ষে মাত্র ১৫ দিন। আর, ২ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষে পৌঁছাতে লেগেছিল মাত্র দশ দিন। যেভাবে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে, তাতে রবিবারই চার লক্ষের গণ্ডি পেরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন সময় ভাল খবর শোনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। তারা শনিবার জানিয়েছে অ্যান্টি ভাইরাল ড্রাগ Favipiravir লঞ্চ করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে তাদের ওষুধের নাম FabiFlu৷ । যার ব্যবহার করোনা সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসার কাজে হবে। গ্লেনমার্ক জানিয়েছে এক একটি ওষুধের দাম ১০৩ টাকা। গ্লেনমার্ক জানিয়েছে ২০০ মিলিগ্রামের -৩৪ টি ট্যাবলেটের একটা স্ট্রিপের দাম ৩,৫০০ টাকা।

No comments