Header Ads

আন্তর্জাতিক যোগ দিবসে করোনা থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর টোটকা

নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক যোগ দিবস ২০২০। যোগ দিবস প্রতি বছর ২১ জুন পালিত হয়। এটি প্রথমবারের মতো ২১জুন ২০১৫ এ আন্তর্জাতিকভাবে উদযাপিত হয়েছিল, যখন ৫ হাজার বছর আগে ভারতে যোগব্যায়াম অনুশীলন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হ'ল লোককে যোগ সম্পর্কে সচেতন করা, কারণ যোগব্যায়নের মাধ্যমে একজন ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন। বিশ্বে এখন করোনার প্রকোপ, চলছে এই মারণ রোগ থেকে বিশ্ববাসীকে বাঁচানোর প্রয়াস। আর এই দিনটিকে বিশেষ ভাবে পালন করছে ভারত।আর আজ দেশের প্রধানমন্ত্রী যোগের মাধ্যমে করোনাকে প্রতিহত করারা টোটকা বাতলেছেন। তিনি বলেছেন “যোগে এমন বহু আসন আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা বাড়াতে সাহায্য করে।
 আর করোনা রোখার একমাত্র উপায় হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। যা যোগাসনের মাধ্যমে সম্ভব।” প্রধানমন্ত্রী বলেন, “COVID-19 সবার প্রথমে আমাদের শ্বাসতন্ত্রে আঘাত হানে। কিন্তু প্রাণায়ামের মাধ্যমে আমাদের শ্বাসতন্ত্র শক্তিশালী হয়। প্রাণায়ামের একটা জনপ্রিয় পদ্ধতি হল অনুলোম-বিলোম। এমন অনেক পদ্ধতিই অবশ্য আছে। আমাদের প্রত্যেকের উচিৎ প্রাণায়ামকে আমাদের দৈনন্দিন রুটিনের অংশ করে নেওয়া।” মোদির দাবি, বিশ্বজুড়ে বহু করোনা রোগী যোগাসনের মাধ্যমে উপকৃত হয়েছেন। আসলে যোগ আমাদের মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী করে। মানসিক সক্ষমতা এবং শান্তি দেয় যোগ। যা কঠিন সময়ে লড়াই করে জিতে আসার মানসিকতা তৈরি করে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.