Header Ads

বিশ্ববাজারে তেলের দাম কমেছে, কমছে না দেশে, ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা !

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ববাজারে তেলের দাম কমেছে। কিন্তু তার কোনও প্রভাবই পড়ছে না কলকাতা সহ সারা দেশে। লকডাউনের কারণে তেলের দামবৃদ্ধি বন্ধ থাকার পর একবার যখন তা বাড়তে শুরু করেছে, তখন তা লাগাম দেওয়াই যাচ্ছে না। একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত এই ১৪ দিনে পেট্রোল ও ডিজেলে ৭ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে।আজ, রবিবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটারে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৩ ও ৫৪ পয়সা। হয়েছে ৮০.৯৫ টাকা ও ৭৩.৬১ টাকা।
লকডাউনের সময়ে টানা ৮২ দিন অপরিবর্তিত রাখা হয় জ্বালানির দাম। কম যানবাহন চলাচলের জন্য এই সময় তেলের চাহিদাও ছিল কম। আর এর মধ্যেই গত মাসে কেন্দ্রীয় সরকার পেট্রোলের ওপর লিটারে ১০ টাকা এবং ডিজেলের ওপর ১৩ টাকা করে কর চাপায়। বলা হয় বাজারে এর প্রভাব পড়বে না। প্রভাবটা পড়তে শুরু করল, যখন ৭ জুন থেকে তেল কোম্পানিগুলি দাম বাড়াতে থাকল। শনিবার পর্যন্ত টানা ১৪ দিনের দামবৃদ্ধিতে পেট্রোলের দাম বাড়ল লিটারে ৭.৬২ টাকা, আর ডিজেলের ৮.২৮ টাকা। লক্ষণীয়, পেট্রোলের চেয়েও বেশি বাড়ানো হচ্ছে ডিজেলের দাম। দুয়ের ফারাক ক্রমশ কমিয়ে আনা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.