এখনই কোনও চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়নি, জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো
নজরবন্দি ব্যুরোঃ চিনের সাথে ভারতের সীমান্ত সমস্যা ও ভারতীও সেনা জওয়ানদের শহীদ হবার ঘটনায় ফুঁসছে ভারতবাসী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চিনা পণ্য বর্জনের আবেদন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ঘটনায় গুজব ছড়ায় কেন্দ্রের তরফে বাকি চিনা অ্যাপ ব্যান করা হয়েছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি চরমে উঠে। অবশেষে তা দূর করতে আসরে নামে প্রেস ইনফরমেশন ব্যুরো। সংস্থা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় এখনই কোনও চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়নি,এ সংক্রান্ত কোনও নোটিশই কেন্দ্রের তরফে গুগল প্লে স্টোর বা অ্যাপ্ল স্টোরকে দেওয়া হয়নি বলে জানিয়ে দেওয়া হয়েছে।
চিনে সংঘাতের আবহে হঠাত্ করেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় কেন্দ্রের তরফে বাকি চিনা অ্যাপ ব্যান করা হয়েছে। তবে এ তথ্য যে একেবারে ভুয়ো শনিবারই তা জানিয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। একই সঙ্গে ওই ভাইরাল ফেক পোস্টে কেন্দ্রের নির্দেশিকা বলে যে কপি দেখানো আছে, তাও ভুয়ো বলে জানিয়েছে পিআইবি।

No comments