"চিনের সাথে যুদ্ধ চান মমতা; অপদার্থ মোদির সে হিম্মত নেই।" বললেন অনুব্রত মণ্ডল।
নজরবন্দি ব্যুরোঃ লাদাখে চিন ভারতের হাতাহাতি, সংঘর্ষ, মৃত্যুকে ঘিরে নজিরবিহীন অবস্থার মধ্যে দেশ। প্রধানমন্ত্রী ১৯ তারিখ সাফ জানিয়ে দিয়েছেন ভারতের সীমা পেরিয়ে কেউ ঢোকেনি এবং ভারতের কোন পোস্ট দখল হয়নি! অথচ গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ভারতীয় এলাকাতেই গোটা ঘটনা ঘটেছে।
চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর রীতিমত কড়া ভাষায় জানিয়েছিলেন যে চিনা সেনা পরিকল্পিতভাবে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছে।
পরে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র আর বিদেশ মন্ত্রীর বক্তব্য কে উড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন "আমাদের কোনও পোস্ট দখল হয়নি। বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।" সেই মন্তব্য কে হাতিয়ার করেছে তৃণমূল।
এই প্রসঙ্গ তুলে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের যমুনাদিঘি মৎসবীজ খামারে দলীয় কর্মীসভায় যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, “এতজন জওয়ানের প্রাণ গিয়েছে। আপনার ক্ষমতা থাকে যুদ্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন চিনের সঙ্গে যুদ্ধ চাই। কিন্তু আপনার সে হিম্মত নেই।" পাশাপাশি প্রধানমন্ত্রী কে অপদার্থ বলে অভিহিত করেন তিনি! অমিত শাহকে সরাসরি মাথা মোটা এবং শকুনের সাথে তুলনা করেছেন অনুব্রত মণ্ডল।

No comments