Header Ads

রাজ্যে আক্রান্ত বেড়ে ১৪ হাজার ৩৫৮; ২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের! চিন্তিত মুখ্যমন্ত্রী। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে কি করা যায় তা নিয়ে আগামী বুধবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে ঠিক ৩ মাস আগে গত ২৩ মার্চ সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সর্বদল বৈঠকের পরেই রাজ্যে প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ফের সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪১৩ জন। নতুন ৪১৩ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৫৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৪ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৩৯০ জন। এদিনের ৩৯০ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৬৮৭ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১০২ জন। গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এদিন বেড়েছে ৯ জন। আজকের ৩৯০ জন সুস্থ হওয়ার ঘটনায় ৬০ শতাংশের বেশি করোনা রোগীকে সুস্থ করে তোলার নজির গড়ল রাজ্য।
রাজ্যে এখন সুস্থতার হার ৬০.৫০ শতাংশ। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৩৬৩ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৮৫৪। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৪ হাজার ৫৬৫ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যথারীতি শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেখুন রাজ্যের সার্বিক চিত্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.