সরকারি কর্মচারীদের জন্য বড় খবর; ফের ছুটির ঘোষণা করল নবান্ন
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে পঞ্চম দফার লকডাউন চলছে। কিন্তু দেশের অর্থনীতির চাকা গড়াতে শর্তসাপেক্ষে খুলে গিয়েছে রাজ্য সরকারি দফতর। অফিসে সরকারি নিয়ম মেনে ৭০ শতাংশ কর্মচারী আনিয়ে চলছে সরকারি দফতরের কাজকর্ম। গত ৮ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আর এই পদক্ষেপের তিন সপ্তাহ কাটার আগেই ফের ছুটির ঘোষণা করল নবান্ন।
প্রায় ২ মাসের কাছাকাছি সময় লকডাউনের কারণে বন্ধ ছিল রাজ্য সহ গোটা দেশের সমস্ত অফিস। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা অফিসে আসতেন। দীর্ঘ লকডাউনের পর আনলক-ওয়ান পর্বে গত ৮ জুন থেকে খুলে গিয়েছে অফিস। কিন্তু অফিস খুলে গেলেও সেভাবে পর্যাপ্ত যানবাহনও না চলার কারণে সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। অফিসে হাজিরা দিতে গিয়ে কার্যত বাধ্য হয়ে, বেশি টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দফতরে আসতে বাধ্য হচ্ছেন কর্মচারীরা। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে তৈরি হয়েছিল চাপা ক্ষোভ।
এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে আগামীকাল ছুটি থাকছে রাজ্য সরকারি কর্মচারীদের। রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারি দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

No comments