উচ্চ প্রাথমিকের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ আপার প্রাইমারি তে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অচলাব্যাবস্থা অব্যাহত, প্রতিদিনই কোন না কোন আন্দোলনের খবর প্রকাশ্যে আসে। কিন্তু আজ আপার প্রাইমারির বঞ্চিত চাকুরি প্রার্থীদের জন্যে নতুন খবর দিল কলকাতা হাইকোর্ট। ভিডিও কনফারেন্সিং এ মামলাকারিদের পক্ষে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইচ্ছামত টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেসিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুনানি হল আজ কলকাতা হাইকোর্টে। মামলাকারি ভানু রায় বনাম রাজ্য সরকারের এই মামলায় মামলাকারিদের পক্ষের আইনজীবী ছিলেন ফিরদৌস সামিম এবং গোপা বিশ্বাস।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মামলার বিষয় শুনে মহামান্য বিচারপতি বিবেক চৌধুরী স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে এবং মাননীয় প্রধান বিচারপতির কাছে মামলাটিকে পেশ করেছেন একটি বেঞ্চ গঠনের আবেদন করে।
প্রসঙ্গত, পিটিশনার দের উকিল wp9597w/2019 এর অর্ডার কপি উল্লেখ করেন এবং বলেন wp5525/w এর বিষয়বস্তু একই রকমের। Wp5525w/2020 একটি ইনস্ট্যান্ট পিটিশন। বিচারপতি বলেন, পিটিশনারদের নির্দেশ দেওয়া হচ্ছে 15 দিনের মধ্যে উত্তদাতাদের কাছে রিট পিটিশনের কপি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানোর জন্য এবং তারপর 7 দিনের মধ্যে এভিডেভিট ফাইল করতে বলা হচ্ছে। কোর্টের অনুমতি ছাড়া কমিশন কাউন্সেলিং করাতে পারবে না। যেহেতু 9597 এখনও অমীমাংসিত তাই এই ইনস্ট্যান্ট মামলা wp5525w/2020 কে প্রধান বিচারপতির কাছে রাখা হবে যাতে করে এই মামলাটি নির্ধারিত বেঞ্চ পায়। সরকারি কর্মচারীদের জন্য বড় খবর; ফের ছুটির ঘোষণা করল নবান্ন
মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস সামিম জানিয়েছেন আজ হাইকোর্টের এই মন্তব্য কে স্বাগত জানাচ্ছি। তিনি জানিয়েছেন উচ্চ প্রাথমিকের শীঘ্র ত্রূটিমুক্ত নিয়োগ জরুরি। এসএসসি এবং রাজ্য সরকার কে এর জন্যে দ্রুত ব্যাবস্থা নিতে হবে।
দেখুন হাইকোর্টের অর্ডার কপি

No comments