Header Ads

করোনা পরিস্থিতি শঙ্কটজনক; ফের হতে পারে লকডাউন। বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee,mamata banerjee news,cm mamata banerjee,mamta banerjee,bengal cm mamata banerjee,mamata banerjee on cyclone,chief minister mamata banerjee,west bengal chief minister mamata banerjee,mamata banerjee on bjp,cm mamata banerjeee,mamata banerjee speech,mamata banejee,mamata banerjee updates,mamata banerjee slams bjp,mamata banerjee roadshow,mamata banerjee meets modi,mamata banerjee interview,mamata banerjee padayatra,mamata banerjee doing namaz,mamata banerjee attacks bjp
নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে কি করা যায় তা নিয়ে আগামী বুধবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে ঠিক ৩ মাস আগে গত ২৩ মার্চ সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সর্বদল বৈঠকের পরেই রাজ্যে প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ফের সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
রাজ্য বিধানসভায় এই বৈঠক করার কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভায় তাঁর ঘরে স্বাস্থ্যবিধি মেনে এত জনপ্রতিনিধি একসঙ্গে বসে বৈঠক করা মুশকিল তাই তিনি মুখ্যমন্ত্রী কে পরামর্শ দিয়েছেন তাই নবান্নের সভাঘরে বৈঠক অনুষ্ঠিত করার। সূত্রের খবর এই বৈঠক থেকেই ঠিক করা হবে করোনা প্রবন জেলা গুলিতে ফের কঠোর লকডাউনের পথে হাঁটবে কিনা রাজ্য। এদিকে হাওড়া কিছুটা স্বস্তিজনক যায়গায় থাকলেও কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলার অবস্থা ভালো নয় পাশাপাশি চাপ বাড়ছহে শিলিগুড়িও। সুতরাং বৈঠক যে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা প্রশ্নহীন। এখন দেখার করোনা রোধে নতুন কি পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে গতকাল নতুন করে সংক্রামিত হয়েছেন ৪১৪ জন। নতুন ৪১৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪৫ জন। পাশাপাশি মৃত্যু বেড়েছে আরও ১৫ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৪৩২ জন। এদিনের ৪৩২ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ২৯৭ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩ জন। গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এদিন কমেছে ৩৩ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৫৯.৪৯ শতাংশ।  অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৪৯১। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৪ হাজার ৪৬১ জনের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.