Header Ads

যৌন হেনস্থার অভিযোগ গায়ক জাস্টিন বিবারের এর বিরুদ্ধে

নজরবন্দি ব্যুরোঃ যৌন হেনস্থার অভিযোগ উঠেছে জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিবার।বিবার জানিয়েছেন, তার মিথ্যে অভিযোগ করা হয়েছে, তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।জানা গেছে, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলার যৌন হেনস্থা করেছেন। যে অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়েছে চারিদিকে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিবার।

 সোশ্যাল হ্যান্ডেল ট্যুইটারে একের পর এক ট্যুইট করে ওই মহিলার সমস্ত অভিযোগ থামিয়ে দেন বিবার।বিবার বলেন,এই ধরনের অভিযোগ নিয়ে তিনি কখনই মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্থার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, এই অভিযোগটিকে তিনি কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না। সেই কারণে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বিবার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.