Header Ads

সব রেকর্ড ভেঙে এক দিনে আক্রান্ত ৫৭২ জন; করোনায় দেশের ৬ নম্বরে বাংলা! #Exclusive

west bengal,coronavirus in india,coronavirus in west bengal,coronavirus cases in india,corona virus in india,west bengal coronavirus,coronavirus update in india,coronavirus west bengal,west bengal corona virus hindi,west bengal coronavirus news,coronavirus west bengal news,west bengal coronavirus cases,coronavirus scare in india,coronavirus deaths in west bengal,west bengal news,west bengal coronavirus crisis,coronavirus west bengal cases,coronavirus cases west bengal,coronavirus in kolkata
নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে দিনের পর দিন বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আরও একপ্রস্থ লকডাউনের। এবার লকডাউন চলবে ৩১শে জুলাই পর্যন্ত। এদিন পশ্চিমবঙ্গ আক্রান্তের ভিত্তিতে এক ধাপ ওপরে উঠে টপকে গেছে রাজস্থান কে। রাজ্য এখন দেশের মধ্যে ৬ নম্বরে

২৪ ঘন্টায় সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছে রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড।  রাজ্যে রেকর্ড সৃষ্টি করে আজ আক্রান্ত হয়েছেন ৫৭২ জন।  আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। নতুন ৫৭২ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৮৩ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১০ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯। তবে আক্রান্তের সংখ্যা বা মৃত্যু বাড়ার পাশাপাশি রাজ্যে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪০৪ জন।
এদিনের ৪০৪ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ১৯৩ জন। এদিন ৪০৪ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪.৭৬ শতাংশ। ২ দিন আগেও ৬৫.০৭ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে ওঠার গড় ছিল রাজ্যে। গতকালের মত এদিনও কম সুস্থতার হার। এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৪৫১ জন। অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ১৫৮! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৫৬৩ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ৬৮ হাজার ৯০৬। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৫ হাজার ২১০ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যথারীতি শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেখুন রাজ্যের সার্বিক চিত্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.