Header Ads

২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭০; সুস্থ হয়ে উঠলেন ৫৩১ জন! মৃত্যু বেড়ে দাঁড়াল ৫৮০ #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে কি করা যায় তা নিয়ে বুধবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে ঠিক ৩ মাস আগে গত ২৩ মার্চ সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সর্বদল বৈঠকের পরেই রাজ্যে প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আগামীকাল ফের সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৭০ জন। নতুন ৩৭০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১১ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮০। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন। এদিনের ৫৩১ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২১৮ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৩০ জন। গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এদিন কমেছে ১৭২ জন। আজকের ৫৩১ জন সুস্থ হওয়ার ঘটনায় ৬২ শতাংশের বেশি করোনা রোগীকে সুস্থ করে তোলার নজির গড়ল রাজ্য। রাজ্যে এখন সুস্থতার হার ৬২.৫৮ শতাংশ। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৪২৩ টি।
অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার ২৭৭। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৪ হাজার ৬৭০ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যথারীতি শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেখুন রাজ্যের সার্বিক চিত্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.