Header Ads

এ বছর হজ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিল ভারত সরকার

নজরবন্দি ব্যুরো: করোনার প্রকোপে এ বছরের হজযাত্রা বাতিল করল ভারত সরকার। মঙ্গলবার সরকার তরফে ঘোষণা করা হয়েছে, হজ যাত্রীদের সমস্ত অর্থও ফেরত দেওয়া হবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নখভি জানান, ২০২০ সালের হজযাত্রায় সৌদি আরবে ভারত থেকে কোনও হজযাত্রীদের পাঠান হবে না। প্রায় ২ লক্ষ ৩০ হাজারের মতো হজ যাত্রীদের অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়েছে। সেই টাকার সম্পূর্ণটাই হজ যাত্রার আবেদনকারিরা ফেরত পাবেন। কিছুদিন আগে সৌদি আরব সরকার ঘোষণা করে, করোনার কারনে এ বছর অত্যন্ত সীমিত সংখ্যক লোক নিয়ে হজ পালন করা হবে।

 এর পরেই ভারত সরকার তরফে হজ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার তীর্থযাত্রী তদারককারী মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মহামারির হাত থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে সব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। তাই ইসলাম ধর্মের নীতি মেনেই মানুষকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বিশ্ব থেকে প্রায় ২০ লক্ষ ইসলাম ধর্মাবলম্বীদের একত্রিত হয়ে জুলাই মাসে মক্কায় উপাসনা করার কথা ছিল। গত ৯০ বছরে কখনই হজযাত্রা বাতিল করা হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.