Header Ads

করোনার প্রকোপ কমবে সেপ্টেম্বরের শেষ দিকে, জানালেন খড়গপুর আইআইটি র অধ্যাপক

নজরবন্দি ব্যুরো : তিন-চার মাসের আগে করোনার প্রকোপ কমবে না ভারতে। আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপক প্রেডিকশন সিস্টেম তৈরি করে এমন তথ্যই জানালেন। আইআইটির অধ্যাপক জানান করোনার প্রকোপ কমবে না সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুর আগে। প্রেডিকশন সিস্টেম-এর বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, আগামিদিনে কোন ক্ষেত্রে কী সিদ্ধান্ত ‌নেওয়া উচিত, সে বিষয়ে সাহায্য করবে এই গাণিতিক মডেলটি। ফলে স্বাস্থ্যসেবা, শিল্প, অর্থনীতি ও শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এবং কোভিড-১৯ এর সমন্ধে বিস্তারিত জানা যাবে প্রেডিকশন সিস্টেমের সাহায্যে। দেশের মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে করোনার দাপট সবথেকে বেশি দেখা গেছে। একটি রাজ্যের করোনার তথ্যের ভিত্তিতেই এই গণনাটি করা হয়েছে মডেলটিতে।

 অধ্যাপক অভিজিৎ দাস মডেলটির প্রস্তুত করার প্রসঙ্গে জানিয়েছেন, শুধুমাত্র পাবলিক ডোমেইন থেকে পাওয়া প্রতিদিনের সংক্রমণের তথ্য ব্যবহার করে দেখা গিয়েছে, অতীতের প্রতিটি তথ্যের সঙ্গে এই মডেলের রেখাচিত্রের গণনা সম্পুর্ন মিলে যাচ্ছে। তাই ভবিষ্যতের পরিকল্পনার জন্যেও এই মডেল ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক। করোনাভাইরাসের গতি কমে এলে রেখাচিত্র সমান্তরাল হয়ে যাবে, কিন্তু তা এখন সম্ভব নয়। প্রেডিকশন সিস্টেমের গণনা বলছে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই মারণ ভাইরাসকে সাথে নিয়েই চলতে হবে। খড়গপুর আইআইটির অধিকর্তা অধ্যাপক ভিরেন্দ্র কুমার তিওয়ারি জানান, আমরা এখন এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছি। পরবর্তী দিনগুলিতে কোন ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে সে বিষয়ে দ্বন্দ্বে রয়েছে গোটা বিশ্ব। অধ্যাপক ভিরেন্দ্র কুমার তিওয়ারির দাবি করেছেন এই গাণিতিক মডেলটি সমস্ত বিষয় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.