Header Ads

রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর!

নজরবন্দি ব্যুরো: এদিন দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, "আমি প্রার্থনা করি শ্রদ্ধা ও নিষ্ঠার দ্বারা ভরা এই যাত্রা দেশবাসীর জীবনে যেন সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসবে।"

প্রসঙ্গত, দীর্ঘ টালবাহনার পরে গতকাল রথযাত্রার অনুমোদন দিয়েছে শীর্ষ আদালত। শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। এরপরই পুরী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুরীর এই রথযাত্রাকে কেন্দ্র করে বহু জমায়েতের আশঙ্কা করে আদালত। করোনা পরিস্থিতিতে এই জমায়েত আরও বিপদজনক হতে পারে। বহু মানুষ এই মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে। সেই কারণে এই বছর রথযাত্রার উপর স্থগিতাদেশ দিয়ে দেয় সর্বোচ্চ আদালত। আদালতের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০টির বেশি পিটিশন দাখিল হয়েছিল। এরপরে আদালত শর্ত মেনে রথযাত্রার অনুমতি দেয়।

এমন সময়ে গোটা পৃথিবীতে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে বোমা ফাটালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'। জানিয়েছে, বিশ্বের এমন বহু দেশ আছা যারা হয়তো করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করেই ফেলেছিল। কিন্তু বিভিন্ন ধর্মীয় সমাবেশের জন্য তা ফের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। উদাহরণ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.