'চৌকিদার চাইনিজ হ্যায়'; লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ কংগ্রেসের।
নজরবন্দি ব্যুরো: ভারত-চিন সংঘাত ইস্যুতে প্রধানমন্ত্রীকে সবসময় চাপে রাখার কৌশল নিয়েছে জাতীয় কংগ্রেস। সম্প্রতি ভারত-চিন সীমান্তে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। এই মৃত্যুর দায়ও চাপান হয়েছে মোদী সরকার ঘাড়ে।
এবার সেই লক্ষ্যে এক নয়া মাত্রা জুড়ল ছত্তিশগড় কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রীকে বিঁধতে নতুন হ্যাশট্যাগ ট্রেন্ডিং করেছে তারা। যার নাম হ্যাশট্যাগ চৌকিদার চাইনিজ হ্যায়।
সদ্য হয়ে যাওয়া লোকসভা ভোটের আগে রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে বিতর্ক কম হয় নি গোটা দেশ জুড়ে। এই বিমান কেনার ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছিল কংগ্রেস। সেই সময়ে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান ছড়িয়ে পড়েছিল সাত থেকে সত্তরের মুখে মুখে। যদিও এই স্লোগান নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছিল। লাদাখ ইস্যুতেও এবার সেই ধারাবাহিকতাকে বজায় রাখার চেষ্টা করল ছত্তিশগড় কংগ্রেস। টুইটের পর টুইট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ছত্তিশগড় কংগ্রেস ট্রেন্ডিং করল নতুন স্লোগান- 'চৌকিদার চাইনিজ হ্যায়'।
এই প্রসঙ্গে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে টুইটে জানানো হয়, "সর্দার বল্লভভাই পটেলের মূর্তি বানিয়েছে একটি চাইনিজ সংস্থা। প্রধানমন্ত্রী নিজে পেটিএমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাস্তা বা সুড়ঙ্গ নির্মাণের বরাত দেওয়া হয়েছে চিনের সংস্থাকে, প্রধানমন্ত্রী নয় বার চিনে গিয়েছেন। আর সেই কারণে এমন স্লোগান।"

No comments