বাংলা এখন অতীত, আগামী মরশুমে অন্য রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত দিন্দার
নজরবন্দি ব্যুরোঃ গত মরসুমে দল থেকে বাদ পড়ার পরই শুরু হয়েছিল সমস্যার সূত্রপাত। তাই নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া ভারতীয় দল তথা বাংলার সিনিয়র পেসার অশোক দিন্দা। তাই রাগে-অভিমানে বাংলা থেকে তল্পি-তল্পা গুটিয়ে অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।ভারতীয় দলে খেলা এই তারকা বেশ কয়েক বছর বাংলার জার্সি গায়ে বাইশ গজ দাপিয়েছেন। রনজি ট্রফিতেও নজরকাড়া পারফরম্যান্স রয়েছে তাঁর। উত্পল চট্টোপাধ্যায়ের পর বাংলার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক তিনিই। সেই দিন্দাকে গত বছর রনজির মাঝপথে দলের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
বোলিং কোচ রণদেব বোসের সঙ্গে বচসার পরই দল থেকে বাদ পড়েন তিনি। ভারতের হয়ে ১৩টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অশোক দিন্দা দুই ফর্ম্যাটে যথাক্রমে ১২ ও ১৭টি উইকেট নিয়েছেন। দিন্দা বলেন অনেকগুলি দলের সঙ্গেই কথা হয়েছে। শীঘ্রই বাংলা ক্রিকেট সংস্থার কাছে ছাড়পত্র দেওয়ার আবেদন জানাবেন এটা নিশ্চিত যে আমি আর বাংলার হয়ে খেলব না। গত মরশুমে ব্যক্তিগত কারণেই সিদ্ধান্তটা নিয়েছিলাম।

No comments