Header Ads

বলিউডে সলমনের দাদাগিরি বন্ধ করতে হবে, বিস্ফোরক মন্তব্য পায়েল রোহতগির,ভাইরাল ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুত এর আত্মহত্যা নিয়ে করণ জোহার, যশরাজ ফিল্মস, সলমন খান স্বজনপোষণ নিয়ে ক্ষোভের মুখে সমস্ত তারকারা।এবার সলমনের বিরুদ্ধে মুখ খুললেন পায়েল রোহতগি।পায়েল অভিযোগ করে বলেন, এক সময়ে তিনি সলমন কে খুবই শ্রদ্ধা করতেন।কিন্তু সলমনের হিট অ্যান্ড রান কেস এ তিনি বেল পেয়ে যান।এরপরই সলমনের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে সবার সামনে।কিন্তু অন্যদিকে সলমন সেই ভাবমূর্তি কে ধরে রাখার জন্য বিয়িং হিউম্যান খুলে বসেন।এই সবের তদন্ত হওয়া উচিত বলে দাবী করেছেন পায়েল।এর পাশাপাশি পায়েল আরো বলেন,নিজের জীবনে তিনি যা ইচ্ছা তা করতে পারেন।
কিন্তু বলিউড তার সম্পত্তি নয় যে তিনি যা ইচ্ছা তাই করবেন।সলমন নিজের বোনের স্বামী কে বা সূরজ পাঞ্চোলিকে দিয়ে অভিনয় করান সেটা তার ব্যাক্তিগত ব্যাপার।কিন্তু বলিউডের প্রযোজক কিংবা পরিচালকদের হুমকি নিজেদের লোকদের কাজ করান এটা করার তার কোন অধিকার নেই।হুমকি দিয়ে নিজের লোকদের কাজ পাইয়ে দেওয়া বন্ধ করতে হবে সলমন খান কে।বন্ধ করতে হবে তার এই দাদাগিরি।পায়েল আরো বলেন, বিবেক ওবেরয়ের সাথেও সলমন এমন করেছিল। ঐশ্বর্য সাথে বিবেকের বিচ্ছেদের বিবেকের ক্যারিয়ার একেবারে শেষ করে দিয়েছিলেন সলমন।পরিচালক প্রযোজকদের হুমকি দিয়ে কেড়ে নিয়েছিলেন বিবেকের কাজ।তবে বিবেকের সাথে তিনি যে কাজ করেছেন সেই কাজ অন্য কাউর সাথে না ঘটে সে বিষয়ে সাবধান করেছেন পায়েল। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন পায়েলের সেই ভিডিও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.