পর্ষদ NCTE-র নিয়ম উড়িয়ে নন-ট্রেন্ড নিয়োগ করেছে? বিস্ফোরক অভিযোগ।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ২০১১ সালে ক্ষমতার পরিবর্তন হয়েছিল একরাস স্বপ্ন নিয়ে। কিন্তু শিক্ষিত বেকারদের কাছে সেই পরিবর্তন এখন অনেকটাই দুঃস্বপ্নের মত হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই শিক্ষকতার চাকরিতে বৈষম্য আর বেনিয়ম আর নিয়োগ বঞ্চনার অভিযোগ ওঠে। এই রকমই প্রাইমারি টেট পাস বিএড ক্যান্ডিডেট রাও চরম বঞ্চনার শিকার বলে অভিযোগ। হবু শিক্ষকদের অভিযোগ, বিগত টেট পরীক্ষার সময় তাঁদের বিএড কোর্স কমপ্লিট ছিল কিন্তু পর্ষদ আলাদা করে কোন সুবিধা দেওয়ার ব্যবস্থা করেনি। পর্ষদ গেজেট লুকিয়ে আমদের বঞ্চিত করেছে।
শিক্ষক পদ প্রার্থীরা জানাচ্ছেন, "আমরা প্রাইমারি টেট পাস বিএড ক্যান্ডিডেট। বিগত প্রাইমারি চাকরির পরীক্ষায় আমাদের বঞ্চিত করেছে পর্ষদ। NCTE recognised "India gezett 2011" তে d.ed নিয়োগ এর পরবর্তীতে বিএড নিয়োগ করার কথা বললেও পর্ষদ তা করেনি। এমনকি gezett এ বলা ছিল বিএডরা নিয়োগ এর পরবর্তীতে ৬ মাসের ব্রীজ কোর্স করলেই হবে। কিন্তু পর্ষদ বিএড দের কোন সুযোগ দেননি। বঞ্চিত করেছে তাদের। পর্ষদ NCTE নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নন-ট্রেন্ড নিয়োগ করেছে।" সামাজিক মাধ্যমে এই সমস্ত পর্ষদ দ্বারা বঞ্চিত হবু শিক্ষকদের পাশে দাড়িয়েছে বহু শিক্ষক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা। তারা গণ ইমেল করেছে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মেয়র, শিক্ষা পরিষদ এর কর্মকর্তা, সাংসদ অভিষেক বানার্জি, অর্থমন্ত্রী অমিত মিত্র সহ একাধিক ব্যক্তিবর্গকে। তাদের দাবি, "আমাদের অবিলম্বে নিয়োগ দিতে হবে।"


No comments