Header Ads

হাওড়া-র উদয়নারায়নপুরে করোনা ও আম্ফান পীড়িত মানুষদের পাশে BGTA

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ হাওড়া জেলায় দ্বিতীয়বার উদয়নারায়নপুর ব্লকে করোনা ও আম্ফান পীড়িত মানুষদের জন্য ত্রাণ শিবির আয়োজিত হল বিজিটিএর তরফে। দামোদর নদের তীরবর্তী এলাকার দুঃস্থ, আর্ত, কর্মহীন, অভাবী, দরিদ্র মানুষের হাতে বিজিটিএ হাওড়া জেলা ত্রাণ তুলে দিল। কিন্তু এখনো পর্যন্ত স্নাতক শিক্ষকদের দুদশকের বেতন বঞ্চনা লাঘব হয়নি, তাদের লড়াই এখনো চলছে, হাইকোর্ট তাদের পক্ষে পে কমিশনকে বেতন বঞ্চনা নিরসনের নির্দেশ দিয়েছে। তারা সরকারি ত্রাণ তহবিলে যেমন ৫ লক্ষ টাকার অনুদান দিয়েছে ঠিক তেমনই সামাজিক দায়বদ্ধতায় ও অঙ্গীকারবদ্ধ হয়েছে। এই উদ্দেশ্যেই আজ ২২শে জুন বিকাল ৩ ঘটিকায় হাওড়া জেলার
উদয়নারায়নপুর ব্লকে দামোদর নদের একেবারে তীরবর্তী অঞ্চলে ওই ব্লকেরই আকনা, বেলগ্রাম, জঙ্গলপাড়া ও দক্ষিণ রামপুরের মানুষের জন্য একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়।
 হাওড়া জেলা সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ ঘোষ মহাশয়, জেলা সহ-সভাপতি অসীম বাবুর উপস্থিতিতে, উদয়নারায়নপুর ব্লকের কোষাধ্যক্ষ শ্রী গোলক হাজরা মহাশয় ও স্থানীয় বিজিটিয়ানদের সহযোগিতায় ৪০ জনেরও অধিক মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল....... 1. আলু এক কেজি 2.পিঁয়াজ ৫০০ গ্রাম 3.মসুর ডাল ৫০০ গ্রাম 4.সরিষার তেল ৫০০ গ্রাম 5.চিনি ৫০০ গ্রাম 6.লবন ৫০০ গ্রাম 7.লঙ্কাগুঁড়ো এক 8.হলুদ এক প্যাকেট 9.সয়াবিন এক প্যাকেট 10.বিস্কুট এক প্যাকেট 11.সাবান Savlon একটি অন্যদিকে হাওড়া জেলা সভাপতি শেখ রমিজুর রহমান মহাশয় জানান, "আমরা মূল দাবির পাশাপাশি মানুষের পাশে দাঁড়াচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে।" বিজিটিএ রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য মহাশয ও রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল মহাশয় জানান, "বিজিটিএ এক অনন্য শিক্ষক সংগঠন যা মানবিকতার পাশাপাশি গ্রাজুয়েট শিক্ষকদের দাবি আদায়ে দৃঢ়ভাবে সংগ্রাম করে চলেছে এবং চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.