সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভবনা বঙ্গে
নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবারও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তবে তা বেশি হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা তৈরি হওয়ার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। একদিন বাদ দিয়ে ফের তা হতে পারে শুক্র ও শনিবার। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

No comments