Header Ads

৩১ টি বিমানে বিদেশ থেকে ফেরানো হল ৬ হাজার ভারতীয় কে!

নজরবন্দি ব্যুরোঃ গতকালই করোনার ভরকেন্দ্র আমেরিকা থেকে ২২৫ জন ভারতীয় কে নিয়ে দেশে ফিরেছিল এয়ার ইণ্ডিয়ার বিশেষ বিমান। ২২৫ জন যাত্রী কে সান ফ্রান্সিসকো থেকে দেশে নিয়ে আসা হয়। আর এদিন এখন পর্যন্ত মোট ৩১ টি বিশেষ বিমানে বিভিন্ন দেশে আটকে পড়া মোট ৬ হাজার ৩৭ জনকে। তাঁদের নিয়ে আসা হয় এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিশেষ বিমানে। কেন্দ্রীয় সরকার এই ভাবে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্যে যে প্রকল্প নিয়েছে তাঁর নাম দেওয়া হয়েছে বন্দে ভারত মিশন।
এই বন্দে ভারত মিশনের মাধ্যমে ৬৪টি প্লেনে করে বিভিন্ন দেশে আটকে থাকা ১৪ হাজার ৮০০ জন ভারতীয় কে দেশে ফেরানোর কাজ চলছে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৩৩৯ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৩১০ জনের। বাকি ৪৫ হাজার ৯৯২ জন এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.