পুরনো রেশন কার্ডেও মিলবে রেশন, ঘোষণা খাদ্য দপ্তরের
নজরবন্দি ব্যুরোঃ আপনার কাছে ডিজিটাল কার্ড নেই? চিন্তা কিসের? পুরনো কার্ডেই পাবেন রেশন । এই রকম অনেকেই আছেন যাদের ডিজিটাল কার্ড নেই বা আবেদন করা হয়নি এখন কোন কারণ বসত। তাই তাঁরা রেশন তুলতে পারছেন না। কিন্তু এখন আর কাউকে এই সমস্যার সম্মুখীন হহতে হবে না। আপনার ঘরের পুরনো সাদা কার্ডটাতেও আপনি রেশন তুলতে পারবেন। সংকটের সময়ে সবাই যাতে রেশসন পান তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শ্রীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেতে চলেছে খাদ্য দপ্তর। বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে প্রত্যেকেই পাবেন মাথাপিছু পাঁচ কেজি করে চাল। কলকাতা পুরসভা এই প্রক্রিয়া চালু করে দিয়েছে।
যে ব্যক্তিরা রেশন নিতে চান তাঁদের কাছে কুপন পৌঁছে দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে। এই বিষয়ে একটি অ্যাপ তৈরি করতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, যাঁদের কাছে ডিজিটাল কার্ড বা কুপন কোনওটাই তাঁদের জন্যই এই অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। জেলাশাসকদের উপর দায়িত্ব দেওয়া হয়েচ হে তাঁরাই গোটা প্রক্রিয়াটা দেখছেন। অ্যাপটির মাধ্যমে কুপনের জন্য আবেদন করা যাবে। শহর বা পুরসভার অন্তর্ভুক্ত এলাকার ক্ষেত্রে আবেদন করবেন পুরসভার বোরো অফিসে। গ্রামের ক্ষেত্রে একইভাবে অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন মহকুমা শাসকের অফিস বা ব্লক অফিসে। আবেদন কারির পরিচয় সঠিক তা যাচাই করার পরেই কুপন দেওয়া হবে। ভুয়ো গ্রাহক বা নকল রেশন কার্ড হলে আবেদন বাতিল করা হবে।

No comments