করোনা আক্রান্ত দ্বিতীয় সিআইএসএফ অফিসারের মৃত্যু কলকাতায়। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ আবার দুঃসংবাদ, কদিন আগেই কলকাতা জাদুঘরে কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ানের মৃতু হয়েছিল করোনা ভাইরাসে আর এদিন মৃত্যু হল আরও এক সিআইএসএফ জওয়ানের। প্রথমজন, পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সিআইএসএফের এএসআই অসিত কুমার সাহা, তিনি কলকাতা জাদুঘরে কর্মরত ছিলেন। পরে করোনা সংক্রামিত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন, সেখানেই তাঁর মৃত্যু হয়।
আর কলকাতা জাদুঘরের পর এবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মতর সিআইএসএফ জওয়ানের মৃত্যু হল৷গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার এক সিআইএসএফ অফিসারের করোনা উপসর্গ দেখা দিলে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে,সেই রিপোর্ট পজিটিভ আসে৷ তাঁর নাম ঝুর্নু বর্মন, বয়েস হয়েছিল ৫৫ বছর।
সূত্রের খবর, কলকাতার একটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আক্রান্ত সিআইএসএফ অফিসার৷ সেই জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও তাঁর মৃত্যু করোনায় কিনা তা জানানো হয়নি; পাশাপাশি স্বাস্থ্য দতরের পক্ষেও এখনও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, রাজ্য সরকার গতকাল জানিয়েছে, এখন পর্যন্ত রাজ্যে মোট ২ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত। ২ হাজার ৬৩ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭৪ জন। পাশাপাশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৯০। অন্যদিকে সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৪৯৯ জন।

No comments