Header Ads

মুর্শিদাবাদের তিন করোনা আক্রান্তের দিল্লি যোগ নিশ্চিত করল স্বাস্থ্য দপ্তর।

নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদের সুতির তিন করোনা আক্রান্তের দিল্লি যোগ নিশ্চিত স্বাস্থ্য দপ্তর। এবার নজর দিল্লি থেকে যে অ্যাম্বুল্যেন্সে তাঁরা বাড়ি ফিরেছিলেন তার চালকের উপর। মঙ্গলবারই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। ইতিমধ্যেই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যালে।এদিন নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পর অ্যাম্বুল্যান্স চালক জানান, মঙ্গলবার সকালেই দিল্লি ফেরত তিন আক্রান্তের পরিবারের সঙ্গে মোবাইলে কথা হয়েছেন তাঁর।
তাঁরা জানিয়েছেন, আক্রান্তদের তিনজনের প্রথম পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। দিন তিনেকের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে ফরাক্কা ব্লকের বিএমওএইচ সজলকুমার পণ্ডিত জানান, অ্যাম্বুল্যান্স চালককে আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর লালারস সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.