Header Ads

রেশন নিয়ে বড় ঘোষণা নবান্নের!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। শেষ পাওয়া খবর অনুসারে, ভারতে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ২৪৩ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪২০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪১৫ জনের। অন্যদিকে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪২৭ জন যার মধ্যে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৫ হাজার ১২৫ জন এবং মৃত্যু হয়েছে ৯২১ জন বাকিরা চিকিৎসাধীন।
মহারাষ্ট্রের পরেই সংক্রমণের নিরিখে যথাক্রমে রয়েছে গুজরাত, তামিলনাড়ু, দিল্লী, রাজস্থান,  মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং তাঁর পরেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৩ জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১২ জন এবং মৃত্যু হয়েছে ১৯৮ জনের বাকিরা চিকিৎসাধীন। এইরকম কঠিন সময়ে রেশন বণ্টন নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

যাদের পুরনো কাগজের রেশন কার্ড আছে, কিন্তু ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁদেরকে বিশেষ কুপন দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ডিএম, বিডিও, এসডিও বা পুরসভায় রেশন তোলার জন্য এই বিশেষ কুপনের আবেদন করতে পারবেন তাঁরা। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই লকডাউনের কারণে অনেকেই আর্থিক সমস্যায় আছেন। সেকথা বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এঁদের জন্য বিশেষ কুপন দেওয়া হবে। সেই কুপন দিয়ে এঁরা রেশন তুলতে পারবেন। তবে এঁদের পুরনো কাগজের রেশন কার্ডের উপর ডিজিটাল কার্ড ইস্যুড কথাটা লেখা থাকলে এঁরা অবশ্য রেশন পাবেন না। অন্যথা বিশেষ কুপন দিয়ে ৬ মাসের জন্য প্রতি মাসে ৫ কেজি করে চাল প্রত্যেককে দেওয়া হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.