ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলকে ১০০ ট্রেনের আবেদন মুখ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ ভিন রাজ্য থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে ১০০টি ট্রেন দেওয়ার অনুরোধ জানালেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুততার সাথে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। ধাপে ধাপে সবাইকেই ফিরিয়ে আনা হবে। আর সেই জন্যেই অতিরিক্ত ১০০ ট্রেন চেয়ে রেলকে চিঠি লিখেছেন তিনি। আনুমানিক ৯০ হাজার পরিযায়ী শ্রমিককে বাসে করে ফিরিয়ে এনেছে রাজ্য সরকার। অন্যদিকে প্রায় ১০ হাজারের মত শ্রমিক পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে অথবা গাড়ি ভাড়া করে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের আর ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কাজে লাগিয়ে বাংলার শ্রমিকদের রোজগারের বন্দোবস্ত করা হবে।
আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে ফেরার আগেই সরকারকে জানিয়ে ফিরতে। তা না হলে শ্রমিকদের সীমান্তে অপেক্ষা করতে হবে। যাঁরা এখনও পর্যন্ত আটকে রয়েছেন তাঁদের দ্রুততার সাথে ফিরিয়ে আনা হবে। মুখ্যমন্ত্রী ও জানান কোন শ্রমিক রাজ্যে ফেরার পর যেন চেপে না থাকেন। করোনার কোন রকম উপসর্গ দেখা দিলেই তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে চলে যান। 'এটা কোন খারাপ বিষয় নয়,ভাইরাস যে কাউকেই সংক্রমিত করতে পারে।' শ্রমিকদের সহযোগিতা করারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে ছিলেন রাজ্য সরকার যে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কোন পদক্ষেপ করছে না।
এই অভিযোগ অস্বীকার করে এরপরই নবান্ন থেকে প্রচুর চিঠিও নথি সাংবাদিকদের সামনে তুলে ধরেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যত এক হাত নিয়ে টুইটে লেখেন 'অভিযোগ প্রমাণ করুন নতুবা ক্ষমা চান।' এই ঘটনার পর থেকে রাজ্য কেন্দ্র মৌন সংঘাত কিছুটা হলেও বাড়ে। তবে কেন্দ্রের অভিযোগ যে ভুয়ো তা কার্যত প্রমাণ করেদিয়েছেন মুখ্যমন্ত্রী।

No comments