Header Ads

রাতের মধ্যে মাল খালাস করে কলকাতা ছাড়তে হবে লরিগুলিকে, নির্দেশ পুরসভার

নজরবন্দি ব্যুরোঃ আগেই কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল বড় বাজারে আগত বিভিন্ন লরিকে নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পুরসভা। এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রসাশক ফিরহাদ হাকিম ও পুলিশ কমিশনার অনুজ শর্মার বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে কলকাতার বড়বাজারে ভিন রাজ্য থেকে আগত খাদ্য সামগ্রী বোঝাই লরি গুলিকে রাতের মধ্যে মাল খালাস করে ফিরে যেতে হবে। লরি গুলির চালক ও খালাসিদেরকে থার্মাল ক্লিনিং এর পাশাপাশি স্যানিটাইজও করতে হবে। নিত্যদিন এই ব্যবস্থা চালু থাকবে। কোনভাবেই যাতে লরি থেকে সংক্রমণ না ছড়িয়ে পড়তে পারে সেদিকে নজর রাখা হবে।
 পুরসভার প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতার মোট ১১৩ টি ওয়ার্ডে করোনা সংক্রমিত হয়েছে। এর মধ্যে ৩১ টি ওয়ার্ডে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ৩১ টি ওয়ার্ডে কিভাবে কঠোর ভাবে এই লকডাউন পালন করানো যায় সে বিষয়েও পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেন ফিরহাদ। বড়বাজার, মেছুয়াপট্টি, ফলপট্টি, দুধবাজারে ভিড় কমিয়ে মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স কিভাবে জারি রাখা যায় তাও আলোচনা করা হয়।ইতিমধ্যেই কলকাতায় করোনা ক্রান্তির সংখ্যা ৯৪০ ছাড়িয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে তিন হাজারের বেশি পুরকর্মী বাড়িতে বাড়িতে থার্মাল চেকিংয়ের জন্য পৌঁছে যাচ্ছেন। সংক্রমিত এলাকাগুলিতে ইতিমধ্যেই মোবাইল ভ্যান পৌঁছেছে। আরো বেশি বেশি করে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.