Header Ads

কেন্দ্রের প্যাকেজ আসলে অশ্বডিম্ব: মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: করোনা মোকাবিলায় কেন্দ্রের ঘোষণা করা প্যাকেজ আলটিমেটলি অশ্ব-ডিম্ব। এমন ভাবে কেন্দ্রকে আক্রমণ করলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রের ঘোষণা আসলে বিগ জিরো। পুরোটাই অশ্বডিম্ব। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আর্থিক প্যাকেজের বিষয় বিস্তারিত জানানোর পরই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
যে ভাবে কেন্দ্রীয় সরকার কাজ করছে, তা গণতন্ত্রের পক্ষে মারাত্মক বলেও মন্তব্য করেন তিনি। যে ভাবে কেন্দ্রীয় সরকার ঋণ-পিছনোর কথা বলছে, তা আসলে পুরোটাই ভাঁওতা বলেও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, " প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে কৃষক-গরিব মানুষদের ঋণ মকুব করা হয়েছি। কিন্তু, এই সরকার আদলে তেমন কিছুই করল না।
মমতার কথায়, আজকের ঘোষণায় রাজ্যগুলিকে কিছুই দেওয়া হয়নি। বাঁচার অধিকার পুরোপুরি থমকে গিয়েছে। মমতার আরও কটাক্ষ, " প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যের কোথাও মিল নেই।"
মোদী সরকারের প্যাকেজের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুর্ভোগের সময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্যাকেজে কর্মসংস্থানের কথা বলা হল না। করোনা মোকাবিলায় বরাদ্দ কোথায়? বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে কেন্দ্র সরকার। টাকা নেই, রাজ্যগুলি চালাবে কিভাবে....।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.