গার্ডেনরিচ শিপ ইয়ার্ডে থাকা ৩৮ সিআরপিএফ জওয়ান করোনায় আক্রান্ত
নজরবন্দি ব্যুরোঃ করোনার মোকাবিলায় দেশের চতুর্থ পর্যায়ে লকডাউন জারি থাকলেও কোনোভাবেই রক্ষা সম্ভব হচ্ছে না সংক্রমণ। আমাদের রাজ্যেও হুহুকরে বেড়ে চলেছে সংক্রমণ। রাজ্যে করোনার মূল ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কলকাতা ও হাওড়া। নিত্যদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। থেমে থাকছে না মৃতের সংখ্যাও। পরিস্থিতি যে উদ্বেগজনক তা আর নতুন করে বলার কিছু নেই। সেই পরিস্থিতিতেই কলকাতার গার্ডেনরিচ শিপ ইয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৮ জন সিআইএসএফ জওয়ান।
২০১৬ থেকে হুগলি নদীর তিরে গার্ডেনরিচ শিপ ইয়ার্ড জাহাজ তৈরির কারখানায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। আগেই বেশ কয়েকজন সেনা জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এবার এই শিপ ইউনিটেই করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৮ সিআরপিএফ জওয়ান। একদিনের মধ্যে ফের নতুন করে একজন জওয়ান করোনায় আক্রান্ত। তবে ইতিমধ্যেই তাঁদেরকে করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু করা হয়েছে। গোটা এলাকাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন অনেকেই। তবে ইতিমধ্যেই এই জাহাজ কারখানার কর্তৃপক্ষ পুরো এলাকা স্যানিটাইজ করার কাজ শুরু করেছে।
সোমবার মারা গিয়েছেন ৫৫ বছরের এএসআই পদমর্যাদার এক জওয়ান। সব মিলিয়ে মহানগরীর বুকে চার সিআরপিএফ সেনা জওয়ানয়ের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আগেই কলকাতার যাদুঘরের দায়িত্বে থাকা এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। এই আবহে সিআরপিএফ সেনার হেড কোয়ার্টারস থেকে সুরক্ষিত থাকার কথা জানিয়ে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। সেনা জওয়ানদের সেই নির্দেশিকা মেনে চলত বলা হয়েছে।

No comments