বেতন বাড়তে চলেছে কর্মচারীদের, ঘোষণা অর্থমন্ত্রীর
নজরবন্দি ব্যুরো: বেসরকারী কর্মচারীদের জন্য ভাল খবর। আগামী তিন মাস একটু বেশি বেতন হাতে পেতে চলেছেন তারা।
এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, কোনও কর্মীর বেতন থেকে যে পরিমাণ টাকা কাটা হত প্রভিডেন্ট ফান্ডের জন্য, আগামী তিন মাস তা কম কাটা হবে। ফলে হাতে যে পরিমাণ বেতন পান বেসরকারি কর্মীরা, এবার তিন মাসের বেতন আর একটু বেশি পাবেন।
এদিন নির্মলা সীতারমণ ঘোষণা করেন, বেসরকারি ক্ষেত্রে ইপিএফে ১২ শতাংশের বদলে ১০ শতাংশ করে অর্থ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ ও কোম্পানিকে ১০ শতাংশ অর্থ দিতে হবে। এর ফলে কিছুটা হলেও চাপ কমবে কেন্দ্রের কোষাগারের। আগামী তিন মাস ইপিএফ কম জমা দেওয়ার সুবাদে তাদের কাছে ৬৭৫০ কোটি টাকার নগদ আসবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সরকারি ক্ষেত্রে ১২ শতাংশই পিএফ কাটা হবে।
পিএফ কম কাটা হলে কর্মীরা একটু বেশি বেতন হাতে পাবেন। যদিও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতাভুক্ত কর্মীদের ওপর এই নিয়ম কার্যকর হবে না।

No comments