Header Ads

চিনকে ছুঁতে বাকি মাত্র একধাপ; ভারতে সংক্রমণ ছাড়িয়ে গেল ৭৫ হাজার। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ সমগ্র বিশ্ব করোনা বিরুদ্ধে লড়াই করছে; মানবজাতি একজোট তবুও রোখা যাচ্ছে না সংক্রমণ। সারা বিশ্বে এই মুহুর্তে সংক্রামিতের সংখ্যা ৪৩ লক্ষ ৭৩ হাজার ৭৭৩। এই বিপুল সংক্রামিতের মধ্যে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ২১ হাজার ৪৫৬ জন। বাকিরা এই মুহুর্তে চিকিৎসাধীন। বিশ্বের মধ্যে সবচেয়ে সংক্রামিত দের আমেরিকা, আমেরিকায় সংক্রমণ ছড়িয়েছে ১৪ লক্ষ ১০ হাজার ১৬৮ জনের মধ্যে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৪৯১ জন মানুষের।
আমেরিকার পর সংক্রমনের নিরিখে যথাক্রমে রয়েছে স্পেন, রাশিয়া, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, তুর্কী, ইরান এবং চিন আর ঠিক তাঁর পরেই ১২ নম্বর স্থানে রয়েছে ভারত। ভারতে এই মুহুর্তে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৬৬ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৪ হাজার ৯৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪৪২ জনের।
ভারতের আগে অর্থাৎ বিশ্বে সংক্রমনের নিরিখে ১১ নম্বর স্থানে রয়েছে চিন, সেখানে মোট আক্রান্ত ৮২ হাজার ৯২৬, যার মধ্যে সেরে উঠেছেন ৭৮ হাজার ১৮৯ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের এবং এখন চিকিৎসাধীন ১০৪ জন। অন্যদিকে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪২৭ জন যার মধ্যে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৫ হাজার ১২৫ জন এবং মৃত্যু হয়েছে ৯২১ জন বাকিরা চিকিৎসাধীন। মহারাষ্ট্রের পরেই সংক্রমনের নিরিখে যথাক্রমে রয়েছে গুজরাত, তামিলনাড়ু, দিল্লী, রাজস্থান,  মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং তাঁর পরেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.