'প্রত্যেকদিন গড়ে ১ লক্ষ মানুষের করোনা টেস্ট করা হবে' কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
নজরবন্দি ব্যুরোঃ ইউরোপের অন্যান্য দেশের মত আমাদের দেশেও করোনা অতিমারীর রূপ নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নিত্যদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতিতে দেশের প্রয়োজন প্রচুর পরিমানে করোনা টেস্ট। তাহলেই প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাবে। আগে থেকেই টেস্টর উপর জোর দিয়েছিল ভারত সরকার। কিন্তু এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গত ২৪ ঘন্টার খতিয়ান পেশ করে জানান এবার থেকে একদিনে ১ লাখ করোনা টেস্ট করানো হবে।
যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে অতিরিক্ত হারে টেস্ট ছাড়া আর তেমন কোন উপায় নেই বলেও জানিয়েছেন তিনি।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় রেকর্ড মাত্রায় করোনার সংক্রমণ বেড়েছে। নতুন করে ৩৫২৫ জনের দেহে মিলেছে করোনা। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৪ হাজার ২৮১ জন। অন্যদিকে সুস্থ্য হয় গিয়েছেন ২৪৩৮৬ জন। অন্যদিকে, মৃতের সংখ্যা ২৪১৫ জন। যেহেতু হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা তাই সুস্থ হওয়ার অনুপাতও কমছে। এই পরিস্থিতিতে নিত্যদিন এক লক্ষ মানুষের টেস্ট করানো হবে। ৩৫২ টি সরকারি ও ১৪০ টি প্রাইভেট ল্যাবোরেটারি এই টেস্টের কাজ করা করবে। তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন গত ১দিন থেকে কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে আক্রান্তের সংখ্যা নেই।

No comments