ফের পথ দূর্ঘটনায় মৃত ২ পরিযায়ী শ্রমিক; গুরুতর জখম আরও ২০ জন! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ পরিযায়ী শ্রমিকদের যেন মৃত্যু মিছিল চলছে! কখনও ট্রেনের চাকায় মৃত্যু আবার কখনও লরি উলটে বা প্রাইভেট গাড়ির চাকায়! দেশে এখন পর্যন্ত প্রায় ৫০ জন শ্রমিক এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কিন্তু দুর্ঘটনা বহর যেন থামছেই না। আজ ফের পথ দূর্ঘটনায় মারা গেলেন ২ জন এবং গুরুতর জখম আরও ২০ জন পরিযায়ী শ্রমিক। দুর্ঘটনাস্থল ফের উত্তর প্রদেশ।
আজ আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একটি পরিযায়ী শ্রমিক বোঝাই ট্রান উলটে যায় নিয়ন্ত্রন হারিয়ে। ট্রাকটি দিল্লী থেকে আজমগড়ের উদ্দেশ্যে আসছিল। দুই মৃতের নাম রামজী(২৮) এবং সুরেন্দ্র কুমার আঁচল(৪০) বলে জানিয়েছেন এলাকার পুলিশ সুপার বিক্রান্ত বীর সিং। তিনি জানিয়েছেন দুই মৃতের পাশপাশি গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটিতে মোট ৪৩ জন পরিযায়ী শ্রমিক ছিল। বাকিদের অল্পবিস্তর চোট লেগেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যগি আদিত্যানাথ ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃত শ্রমিকদের পরিবারের জন্যে ২ লক্ষ এবনহ আহতদের জন্যে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

No comments